বৈদীক হোম কর্মাণী

(সংক্ষিপ্ত)

অগ্নি -দেবতা

পূর্বমুখে বসে প্রোক্ষণীপাত্রে জল দ্বারা স্থণ্ডিল প্রোক্ষণ করে জ্বলন্ত অগ্নি থেকে এক খণ্ড জ্বলদগ্নি নিয়ে

– প্রজাপতিঃ ঋষি-স্ত্রিষ্টুপ্‌ ছন্দ-অগ্নিঃ- দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগঃ। ওঁ ক্রব্যাদম্‌- অগ্নিং প্রহিণোমি দূরং, যমরাজ্যং গচ্ছতু রিপ্রবাহঃ।

দক্ষিণ দিকে ফেলে পুনরায় অগ্নি নিয়ে আত্মাভিমুখে স্থাপনঃ-

প্রজাপতিঃ-ঋষিঃ-বৃহতীচ্ছন্দঃ প্রজাপতিঃ-দেবতা। অগ্নিস্থাপনে বিনিয়োগঃ । ওঁ ইহৈ-বায়ম্‌-ইতরো জাতবেদা, দেবেভ্যো হব্যং বহতু প্রজানন্‌।

ধ্যানঃ- ওঁ সর্বতঃ পাণিপাদান্তঃ সর্বতোহক্ষি-শিরোমুখঃ। বিশ্বরূপো মহান্‌-অগ্নিঃ প্রণীতঃ সর্বকর্মসু।।

ভূমিতে পূর্বাগ্রে জলধারা দিয়ে কিছু কুশ পেতে শালগ্রাম শিলাকে ব্রহ্ম কল্পনা করে তার উপর উত্তর মুখে বসিয়ে – ওঁ ব্রহ্মন্ন-উপবিশ্যতাম্‌।

গন্ধপুষ্প দিয়েঃ – ওঁ ব্রহ্মণে নমঃ।

এরপর কুশ নিয়ে ঈশান কোন থেকে ঈশান কোন পর্যন্ত একটি একটি করে পেতে ঘি মাখান চাল নিয়ে অমন্ত্রক স্থণ্ডিলের সবদিকে ছড়াতে হবে।

দুটি আগাযুক্ত কুশ নিয়ে আরেকটি কুশ দিয়ে বেঁধে ওঁ পবিত্রে স্থো বৈষ্ণব্যৌ । মন্ত্রে ছেদন করে ওঁ বিষ্ণোঃ-মনসা পূতে স্থঃ – জল প্রক্ষালণ করে, ঘৃত পাত্র থেকে আড়াআড়ি ভাবে ধরে মাঝ খান থেকে ঘি তুলে নিয়ে ঃ-

ওঁ সবিতুস্ত্বা প্রসুব উত্‌পুনাম্য-অচ্ছিদ্রেণ পরিত্রেণ বসোঃ সূর্য্যস্য রশ্মিভিঃ স্বাহা।

আরো ২ বার অমন্ত্রক ঘি দিতে হবে। এরপর কুশটিকে বাঁহাতে ধরে জলের ছিটা দিয়ে, ডান হাতে নিয়ে অগ্নিতে নিক্ষেপ।

এরপর ঘিয়ের পাত্র ও শ্রূবকে ৩ বার অগ্নিতে স্পর্শ করে নিচের অংশে জল বুলিয়ে সংস্কার।

এরপর শ্রুব দিয়ে ১ বার করে ঘৃত নিয়ে-

ওঁ প্রজাপতয়ে স্বাহা ইদং প্রজাপতয়ে

ওঁ ইন্দ্রায় স্বাহা ইদম্‌ ইন্দ্রায়

ওঁ অগ্নয়ে স্বাহা ইদম্‌ অগ্নয়ে

ওঁ সোমায় স্বাহা ইদম্‌ সোমায়

প্রকৃত কর্মঃ-

ওঁ অগ্নে ত্বং বলদো নামাসি ইহা বহ লোহিতাক্ষ সর্ব কর্মাণি সাধয় সাধয় স্বাহা।

ওঁ বলদো-অগ্নে ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুধ্যস্ব, অত্রধিষ্ঠানং কুরু, মমপূজাং গৃহাণ। ( পঞ্চ-উপচারে পূজা)

কুশ-তিল-জল-হরীতকী-পুষ্প কুশীতে ধরে সংকল্প।

বিষ্ণুরোম্‌ তত্‌সত্‌-অদ্য ……মাসি …… পক্ষে …তিথৌ……গোত্রঃ শ্রী ……দেবশর্মা ……গোত্রস্য শ্রী…দেবশর্মণঃ (দাসস্য) শ্রী …… প্রীতিকাম “ওঁ ………… স্বাহা” মন্ত্রেণ অষ্টবিংশতি সংখ্যক সাজ্যবিল্বপত্র-সমিদ্ভিঃ হোমমহং করিষ্যামি।

প্রাদেশ প্রমাণ একটি সমিধ্‌ অমন্ত্রক অগ্নিতে নিক্ষেপ করে

মহাব্যাহৃতি হোমঃ-

প্রজাপতি ঋর্ষি র্গ্রায়ত্রী-চ্ছন্দঃ অগ্নির্দেবতা- মহাব্যাহৃতি হোমে বিনিয়োগঃ, ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ ভূঃ। প্রজাপতি ঋর্ষি রুষ্ণিক্‌ ছন্দো বায়ূর্দেবতা মহাব্যাহৃতিহোমে বিনিয়োগঃ, ওঁ ভূবঃ স্বাহা ইদম্‌ বায়বে। প্রজাপতি ঋর্ষি  অনুষ্টুপ্‌ ছন্দঃ সূর্যো দেবতা মহাব্যাহৃতি হোমে বিনিয়োগঃ, ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

বিল্বপত্রে জলের ছিটাঃ- ওঁ এতেভ্যোঃ অষ্টবিংশতি সংখ্যক-সাজ্যবিল্বপত্রেভ্যো নমঃ।

এতে গন্ধপুষ্পে এতদ্‌-অধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ।

এতে গন্ধপুষ্পে ……… নমঃ।

আহুতি শেষে- ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ ভূঃ। ওঁ ভূবঃ স্বাহা ইদম্‌ বায়বে। ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

একটি কুশ অমন্ত্রক অগ্নিতে নিক্ষেপ।

বিষ্ণুরোম্‌  তৎসদদ্য …… মাসি………পক্ষে…………তিথৌ……গোত্রঃ  শ্রী ………দেবশর্মা কৃতেহস্মিন্‌ হোমকর্ম্মণি যদ্‌বৈগুণ্যং জাতং তদ্দোষ-প্রশমনায় ব্যস্ত-সমস্ত- মহাব্যাহৃতিভিঃ প্রায়শ্চিত্ত-হোমমহং করিষ্যে।

বিধু-নামক অগ্নির নামকরণ, আহবাহন, পূজা।“ বিধবগ্নয়ে”।

একটি কুশ অমন্ত্রক অগ্নিতে নিক্ষেপ।

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ ভূঃ। ওঁ ভূবঃ স্বাহা ইদম্‌ বায়বে। ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

প্রজাপতি ঋর্ষি র্গ্রায়ত্রী-চ্ছন্দঃ অগ্নির্দেবতা- ব্যস্ত-সমস্ত-মহাব্যাহৃতিভিঃ প্রায়শ্চিত্ত  হোমে বিনিয়োগঃ, ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ ভূঃ।

প্রজাপতি ঋর্ষি রুষ্ণিক্‌ ছন্দো বায়ূর্দেবতা ব্যস্ত-সমস্ত-মহাব্যাহৃতিভিঃ প্রায়শ্চিত্ত  হোমে বিনিয়োগঃ, ওঁ ভূবঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

প্রজাপতি ঋর্ষি  অনুষ্টুপ্‌ ছন্দঃ সূর্যো দেবতা ব্যস্ত-সমস্ত-মহাব্যাহৃতিভিঃ প্রায়শ্চিত্ত   হোমে বিনিয়োগঃ, ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

 প্রজাপতি ঋর্ষিবৃহতীচ্ছন্দঃ প্রজাপতি দেবতা ব্যস্ত-সমস্ত-মহাব্যাহৃতিভিঃ প্রায়শ্চিত্ত  হোমে বিনিয়োগঃ, ওঁ ভূর্ভূবঃ স্বঃ স্বাহা ।

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ ভূঃ। ওঁ ভূবঃ স্বাহা ইদম্‌ বায়বে। ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ সূর্যায়।

একটি কুশ অমন্ত্রক অগ্নিতে নিক্ষেপ।

নবগ্রহহোম- ওঁ সূর্য্যায় স্বাহা ইদং সূর্য্যায়, সোমায় স্বাহা, মঙ্গলায় স্বাহা, বুধায় স্বাহা, বৃহস্পতয়ে স্বাহা, শুক্রায় স্বাহা, শনৈশ্চরায় স্বাহা, রাহবে স্বাহা, কেতুভ্যঃ স্বাহা।

দশদিক্‌পালহোমঃ- ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, বায়ূ, কুবের, ঈশান, ব্রহ্মণে স্বাহা, অনন্তায় স্বাহা।

প্রত্যক্ষ দেবতার হোম করে, ওঁ সর্বেভ্যো দেবেভ্যঃ স্বাহা, ওঁ সর্বেভ্যো দেবীভ্যঃ স্বাহা।

পূর্ণ হোমঃ-

ওঁ অগ্নে ত্বং মৃড়নামাসি মন্ত্রে নামকরণ করে আহবাহণ ও পূজা। ওঁ মৃড়াগ্নে

এতদ্‌ সাজ্য-ফল-তাম্বুলং ওঁ মৃড়াগ্নয়ে নমঃ।

ঘৃতপাত্র নিয়ে দণ্ডায়মান হয়ে পূর্ণাহুতি

ওঁ মূর্দ্ধানং দিবো অরতিং পৃথিব্যা, বৈশ্বানরমৃত আজাতম্‌-অগ্নিম্‌। কবিগুং সস্রাজম্‌-অতিথিং জনানা-মাসন্না পাত্রং জনয়ন্ত দেবাঃ স্বাহা।

পূর্ণানুকল্প পাত্র ভোজ্য উত্‌সর্গ

ঈশানকোণে দুধ ঢেলে ভস্ম নিয়ে তিলক প্রদান।

ওঁ অগ্নে ত্বং সমুদ্রং গচ্ছ – জল ঢালা

পৃথ্বী ত্বং শীতলা ভব – দই ঢালা

ব্রাহ্মণ দক্ষিণা

অচ্ছিদ্রাবধারণ-

ওঁ কৃতৈতত্‌ শ্রী গণপতিদেবতাপূজন কর্ম অচ্ছিদ্রম্‌ অস্তু।

ওঁ অস্তু।

বৈগুণ্য সমাধানঃ-

বিষ্ণুরোম্‌ তত্‌সত্‌-অদ্য ……মাসি …… পক্ষে …তিথৌ……গোত্রঃ শ্রী ……দেবশর্মা কৃতেহস্মিন্‌ ……(দেবতার নাম) পূজন-কর্মণি যদ্‌ বৈগুণ্যং জাতং তদ্দোষ-প্রশমনায় শ্রী বিষ্ণু স্মরণম্‌ অহং করিষ্যে – ১০ বার ওঁ বিষ্ণু উচ্চারণ করে-

ওঁ অঞ্জানাদ্‌ যদি বা মোহাত্‌ প্রচ্যবেতা-ধ্বরেষু যত্‌। স্মরণাদেব তদ্‌ বিষ্ণোঃ সম্পূর্ণ স্যাদিতি শ্রুতিঃ।

ওঁ যদসাঙ্গং কৃতং কর্ম্ম জানতা বাপ্যজানতা। সাঙ্গং ভবতু তৎ-সর্বং হরের্নামানু-কীর্ত্তনাত্‌।

ওঁ শ্রীহরিঃ ওঁ শ্রীহরিঃ  ওঁ শ্রীহরিঃ ।

এক গণ্ডূষ জল নিয়েঃ-

ওঁ প্রীয়তাং পুণ্ডরীকাক্ষঃ সর্বযঞ্জেশ্বরো হরিঃ।

তস্মিংস্তুষ্টে জগত্তূষ্টং প্রীণিতে প্রীণিতং জগত্‌।।

কৃতৈতত্‌-কর্ম ওঁ কৃষ্ণায়-অর্পিতম্‌-অস্তু।

তান্ত্রিক সংক্ষিপ্ত হোম

হোমকুণ্ড অথবা একহাত বালু দিয়ে হোমের স্থান নির্মিত করে তার উপর উপরের উপরের চিত্রটি কুশ দ্বারা আঁকতে হবে। মাঝখানে দেবতার বীজমন্ত্র আঁকতে হবে। অতঃপর-

বীজ মন্ত্রে বীক্ষণ ( চারিদিকে তাকান)

ফট্‌ মন্ত্রে তাড়ন (কুশ দ্বারা আঘাত)

বীজ মন্ত্রে জলপ্রক্ষণ (হাত চিত করে জল ছেটান)

বীজ মন্ত্রে জল অভুক্ষণ ( হাত উপুড় করে জল ছেটান)

বীজমন্ত্র উচ্চারণ পূর্বক পঞ্চ-উপচারে স্থণ্ডিলের পূজা।

এরপর নিজের ডান দিকে স্থণ্ডিলের মাঝবরাবর দক্ষিণ থেকে উত্তরে তিনটি রেখা এবং স্থণ্ডিলের নীচের দিকে পশ্চিম থেকে পূর্বে তিনটি রেখা আঁকতে হবে।

নিচের দিকে পশ্চিম থেকে পূর্ব দিকের রেখা তিনটি তে নিজের ডান দিক থেকে বাম দিকে পূজা করতে হবে।

এতে গন্ধ পুষ্পে ওঁ মুকুন্দায় নমঃ।

এতে গন্ধ পুষ্পে ওঁ ঈশানায় নমঃ।

এতে গন্ধ পুষ্পে ওঁ পুরন্দরায় নমঃ।

অতঃপর ডানদিকে দক্ষিণ থেকে উত্তর দিকের রেখা তিনটি তে উপর থেকে নীচে পূজা করতে হবে।

এতে গন্ধ পুষ্পে ওঁ ব্রহ্মণে নমঃ।

এতে গন্ধ পুষ্পে ওঁ বৈবস্বতায় নমঃ।

এতে গন্ধ পুষ্পে ওঁ ইন্দবে নমঃ।

অতঃপর ওঁ উচ্চারণ করে সমস্ত দ্রব্যে জল প্রক্ষণ করে স্থণ্ডিল মধ্যে বহ্নির যোগপীঠ পূজা।

এতে গন্ধ পুষ্পে ওঁ বহ্নের্যোগপীঠায় নমঃ।

এতে গন্ধ পুষ্পে ওঁ বহ্ন্যাসনায় নমঃ।

বাগীশ্বরীর ধ্যানঃ-

বাগীশ্বরী-মৃতু-স্নাতাং নীলেন্দী-বরলোচনাম্‌। বাগীশ্বরেণ সংযুক্তা ক্রীড়াভাব সমন্বিতাম।।

হ্রীং বাগীশ্বর্য্যৈ নমঃ ( মন্ত্রে পঞ্চ-উপচারে পূজা)

হ্রীং বাগীশ্বরায় নমঃ (মন্ত্রে প্রণাম)

অতঃপর অগ্নি গ্রহণ করে বীজমন্ত্র ও বৌষট্‌ মন্ত্রে অভিমন্ত্রিত ও নিরীক্ষণ, ফট্‌ মন্ত্রে আহ্বাহন, বীজমন্ত্র ও হুং ফট্‌ ক্রব্যাদেভ্যঃ স্বাহা মন্ত্রে পজ্জ্বলিত অগ্নির আগার দিক দক্ষিণ-পশ্চিম কোণে পরিত্যাগ করতে হবে।

এরপর ফট্‌ মন্ত্রে অগ্নিরক্ষণ, হুং মন্ত্রে অবগুণ্ঠনমুদ্রা , রং মন্ত্রে ধেনুমুদ্রা দ্বারা অমৃতকরণ করে দুই হাতে অগ্নিকে দক্ষিণাবর্ত্তে ঘুরিয়ে মাটিতে হাঁটু মুড়ে বসে নিজের দিকে কোণাকুণি ভাবে স্থণ্ডিল মধ্যে স্থাপন করতে হবে।

অতঃপর – এতে গন্ধপুষ্পে ওঁ হ্রীং বহ্নিমূর্ত্তয়ে নমঃ বলে পূজা করে

রং বহ্নিচৈতন্যায় নমঃ – বলে চৈতন্য সংযোগ ।

চিত্‌ পিঙ্গল হন হন দহ দহ পচ সর্বঞ্জ-আঞ্জাপয় স্বাহা – মন্ত্রে অগ্নিতে ফুত্‌কার দিয়ে হাত জোড় করে

অগ্নিং প্রজ্বলিতং বন্দে, জাতবেদং হুতাশলম্‌। সুবর্ণ-বর্ণম্‌-অমলমং সমিদ্ধং বিশ্বতোমুখম্‌। অগ্নি ত্বং ……(পূজনীয় দেবতার নামে) নামাসি। (বলে অগ্নির নামকরণ)

……অগ্নে ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, ইহ সন্নিধেহ্‌ ইহ সন্নিরুধ্যস্ব, অত্র-অধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণ –বলে আহ্বাহন

পঞ্চ-উপচারে পূজা- বৈশ্বানর জাতবেদ ইহাবহ লোহিতাক্ষ সর্বকর্ম্মাণি সাধয় স্বাহা।

এতে গন্ধ পুষ্পে অগ্নের-হিরণ্যাদি-সপ্তজিহ্বাভ্যো নমঃ।

এতে গন্ধপুষ্পে সহস্র-অর্চ্চিষে হৃদয়ায় নমঃ।

অতঃপর কুশীর পিছন ভাগ অগ্নিতে উত্তপ্ত করে কুশ দিয়ে মার্জন করে জল প্রোক্ষণ করে কুশটি অমন্ত্রক অগ্নিতে নিক্ষেপ।

অতঃপর ফট্‌ মন্ত্রে ঘৃতপাত্রে জল প্রোক্ষণ, বীজ মন্ত্রে নিরীক্ষণ, ফট্‌ মন্ত্রে কুশ দ্বারা তাড়ন, ফট্‌ ও হুং মন্ত্রে অভুক্ষণ করে , এক বিঘত ২ টি কুশ ঘীয়ের পাত্রে পূর্ব -পশ্চিম ভাবে রাখতে হবে। বামদিক-ইড়া, মধ্যভাগ-পিঙ্গলা, দক্ষিণভাগ-সুষুম্‌ণা চিন্তা করে বামদিক থেকে ঘী নিয়ে অগ্নয়ে স্বাহা – মন্ত্রে নিজের ডান দিকে আহুতি। পুনরায় নিজের ডান দিক থেকে ঘী নিয়ে সোমায় স্বাহা – মন্ত্রে নিজের বাম দিকে আহুতি। পুনরায় মাঝখান থেকে ঘী নিয়ে অগ্নি-সোমাভ্যাং স্বাহা-মন্ত্রে অগ্নির ললাটে আহুতি। পুনরায় নমঃ মন্ত্রে নিজের বামদিক থেকে ঘী নিয়ে অগ্নয়ে স্বিষ্টকৃতে স্বাহা-মন্ত্রে অগ্নির ললাটে আহুতি। অতঃপর মহাব্যাহৃতিহোম – ভূ স্বাহা, ভূবঃ স্বাহা, স্ব স্বাহা মন্ত্রে আহুতি। বৈশ্বানর জাতবেদ ইহাবহ লোহিতাক্ষ সর্বকর্ম্মাণি সাধয় স্বাহা ,মন্ত্রে ৩ বার হোম করতে হবে। অতঃপর অগ্নিতে এতে গন্ধপুষ্পে পীঠদেবতা ও মূলদেবতার পঞ্চ-উপচারে পূজা করে ঘী দিয়ে বীজমন্ত্রের শেষে স্বাহা যোগ করে ২৫ বার আহুতি। অতঃপর নিজের সাথে অগ্নি ও দেবতার ঐক্য চিন্তা করে ঘী দিয়ে বীজমন্ত্রের শেষে স্বাহা যোগ করে ১১ বার আহুতি। অতঃপর বীজমন্ত্রের সাথে অঙ্গদেবতাভ্যঃ স্বাহা, এবং বীজমন্ত্রের সাথে আবরণদেবতাভ্যঃ স্বাহা মন্ত্রে ১ বার করে আহুতি।

সঙ্কল্পঃ- বিষ্ণুর-নমো অদ্য …… মাসি…..রাশিস্থে ভাস্করে ……পক্ষে………তিথৌ………গোত্রঃ শ্রী ……দেবশর্ম্মা (দাশ) ……দেবতা প্রীতিকামঃ ………(বীজমন্ত্রসহ দেবতার নাম) স্বাহেতি মন্ত্রেণ-অষ্টোত্তর-শতসংখ্যক (অষ্টাবিংশতি-সংখ্যক) সাজ্য-বিল্বপত্র-সমিদ্ভিঃ( আজ্যাহুতিভিঃ) ……দেবতা-হোমমহং করিষ্যে। অতঃপর ভূঃ স্বাহা, ভূবঃ স্বাহা, স্ব স্বাহা – মন্ত্রে মহাব্যাহৃতি হোম করে নমঃ মন্ত্রে একটি ১বিঘত কুশ অগ্নিতে নিক্ষেপ। অতঃপর সমিধ্‌গুলি বং মন্ত্রে জলের ছিটা দিয়ে অর্চ্চনা করে একটি একটি করে দেবতার বীজ মন্ত্র উচ্চারণ পূর্বক স্বাহা মন্ত্রে চিত্‌হাতে উত্তরাগ্র করে আহুতি দিতে হবে। অতঃপর আবরণ দেবতা, নবগ্রহ, দিক্‌পালের হোম করে ঘী, ফল, কুশ, একটি ফুল নিয়ে উঠে দাঁড়িয়ে দেবতার গায়ত্রী মন্ত্রের শেষে স্বাহা যোগ করে পূর্ণাহুতি। অতঃপর ঈশান কোণে দই দিয়ে ঘী মিশান হোমের ভস্ম নিয়ে অনামিকার সাহায্যে তিলক প্রদান। কশ্যপস্য ত্র্যায়ুষম, জমদগ্নে স্ত্র্যায়ুষম, যদ্দেবানাং ত্র্যায়ুষম্‌, তন্মে অস্তু ত্র্যায়ুষম।অতঃপর অগ্নি ত্বং সমুদ্রং গচ্ছ মন্ত্রে অগ্নিতে জল দিয়ে পৃথ্বি ত্বং শীতলা ভব মন্ত্রে অগ্নিতে দধি প্রদান।

পূর্ণপাত্রানুকল্প ভোজ্য- উত্স‌র্গঃ

বং এতস্মৈ পূর্ণাপাত্রানুকল্প ভোজ্যায় নমঃ মন্ত্রে কুশ দিয়ে জলের ছিটা। এতে গন্ধপুষ্পে পূর্ণপাত্রানুকল্প ভোজ্যায় নমঃ মন্ত্রে উত্‌সর্গ। অতঃপর বিষ্ণুর-নমঃ অদ্য …মাসি ……পক্ষে …………তিথৌ ………গোত্র শ্রী………দেবশর্মা (দাশ) কৃতৈতত্‌ …… পূজাঙ্গীভূত হোমকর্ম প্রতিষ্ঠার্থং যত্‌কিঞ্চিত্‌ দক্ষিণামিদং পূর্ণপাত্রানুকল্প ভোজ্যং শ্রী বিষ্ণু অর্চিতং ব্রহ্মণে অহং সম্প্রদতে (পরার্থে-দদানি)

অচ্ছিদ্রাবধারণঃ- কৃতৈতত্‌ ………দেবতা পূজন কর্ম অচ্ছিদ্রম্‌-অস্তু।

বৈগুণ্য সমাধান- বিষ্ণুর-নম-অদ্য …মাসি ……রাশিস্থে ভাস্করে ………পক্ষে ……তিথৌ ……গোত্রঃ শ্রী…দেবশর্ম্মা (দাশ) মত্‌সঙ্কল্পিত ……দেবতা পূজা কর্মণি যদ্বৈগুণ্যং জাতং তদ্দোষ-প্রশমনায় শ্রীবিষ্ণোর্নাম-স্মরণ-মহং করিষ্যে। (১০ বার বিষ্ণু নাম জপ)

Leave a Comment